দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতালের ঘোষণা আসছে

১০ মার্চ ২০২২, ০৮:২৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতাল কর্মসূচি দেবে বাম গণতান্ত্রিক জোট। আগামীকাল (শুক্রবার) বেলা ১১টায় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করবে সংগঠনগুলো।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় বাম সংগঠনগুলোর একাধিক নেতা বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র বলেছে, হরতালের আগে বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হতে পারে। বাম গণতান্ত্রিক জোটের এই কর্মসূচিতে বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোসহ অন্যান্য দলের সমর্থন থাকতে পারে।

আরও পড়ুন: কলেজ শেষে ফেরার পথে প্রাণ গেলো ২ বন্ধুর

বাম গণতান্ত্রিক জোটের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান জানান, কর্মসূচি ঘোষণা করতে বাম গণতান্ত্রিক জোট আগামীকাল বেলা ১১টায় পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে। সেখানেই বিস্তারিত জানানো হবে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দ্রব্যমূল্যের ভয়াবহ পরিস্থিতি সরকার মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে এবং খাদ্য নিয়ে সংকট দেখা দিয়েছে তা সমাধানের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সারাদেশে হরতাল কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, আগামী ২৮ মার্চ সারাদেশে এ কর্মসূচি পালিত হবে। আমরা আশা করি, আমাদের এই হরতাল কর্মসূচিতে প্রগতিশীল ও গণতান্ত্রিকমনা রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচিতে অংশ নেবে।

অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
প্রথম নারী এমপি পাচ্ছে মিরসরাইবাসী 
  • ২১ এপ্রিল ২০২৬
পিএসসি-জেএসসি পরীক্ষা পুনরায় চালুর প্রশ্নে যা বললেন শিক্ষাম…
  • ২১ এপ্রিল ২০২৬
ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্…
  • ২১ এপ্রিল ২০২৬
ছয় শর্তে সংসদ অধিবেশন সশরীরে দেখতে পারবেন শিক্ষার্থীরা
  • ২১ এপ্রিল ২০২৬