কলেজ শেষে ফেরার পথে প্রাণ গেলো ২ বন্ধুর

১০ মার্চ ২০২২, ০৭:০৬ PM
দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেল

দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেল © টিডিসি ফটো

কুমিল্লায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় দুই ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রবিউল ইসলাম (২০) ও সজিব হোসেন (১৯)। রবিউল ইসলাম দেবীদ্বার পৌরসভার চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। সজিব হোসেন উপজেলার বড় আলমপুরে। তারা ‍দুইজন উপজেলার জাফরগঞ্জ এলাকার মীর গফুর কলেজের শিক্ষার্থী। তারা দুইজন বন্ধু।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লামুখী যাত্রীবাহী সুগন্ধা পরিবহনের একটি বাস দেবিদ্বারমুখী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রবিউল নিহত হন। অপর আরোহী সজিবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৪টার দিকে তিনিও প্রাণ হারায়।

আরও পড়ুন: প্রথমে প্রশাসনিক ভবন, পরে ওষুধের দোকানে দুদকের অভিযান

এদিকে ঘটনার পর স্থানীয়রা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা ওই বাসে আগুন ধরিয়ে দেয়।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাসুদ আলম বলেন, ‘এ ঘটনায় বাসটি আটক করা হলেও পালিয়ে গেছেন চালক-হেলপার। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। রবিউলের লাশ বাড়িতে পাঠানো হয়েছে আর সজিবের লাশ এখনও হাসপাতালে আছে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানা গেছে।

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে মিলল ৭৮৪৫ ইয়াবা, যুবক গ্র…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবির ক্যাফেটেরিয়া-হল নিয়ে জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9