বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক

০৬ মার্চ ২০২২, ১২:৪৭ PM
সীমান্ত হত্যা

সীমান্ত হত্যা © সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে এই ঘটনা ঘটে। আজ রোববার (৬ মার্চ) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিএসএফ। নিহত লিটন আলী (৩৫) উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে। 

স্থানীয়রা জানান, শনিবার রাত লিটন বিলগাথুয়া সীমান্তের ১৫১/৬ এক্স পিলারের কাছে মাঠে যায়। অসাবধানতাবশত সে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে ভারতের হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় লিটন গুলিবিদ্ধ হলে বিএসএফ সদস্যরা গুলিবিদ্ধ লিটনকে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়।

আরও পড়ুন- বান্দরবানে ১১ দিনে ১২ খুন

স্থানীয় প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল জানান, লিটন বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে। 

বিজিবি প্রাগপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আমজাদ আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে লিটনের মৃত্যুর খবর পেয়েছি। বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence