দাদার উপহারের মোটরসাইকেলে প্রাণ গেলো নাতির

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৯ PM
নিহতের স্বজনদের আহাজারি, ইনসেটে নিহত মাফি

নিহতের স্বজনদের আহাজারি, ইনসেটে নিহত মাফি © টিডিসি ফটো

কুমিল্লায় দাদার দেওয়া উপহারের মোটরসাইকেলে প্রাণ গেলো ফারহান আঞ্জুম মাফি (১৭) নামের এক কলেজ ছাত্রের। নিহত কিশোর নগরীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি শহরের নজরুল এভিনিউ এলাকায়।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কুমিল্লা শহরের বিবির বাজার রোডের কালাপীর মাজার শরীফের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কলেজে ভর্তি হওয়ার খুশিতে মাফির ছোট দাদা শনিবার (২৬ ফেব্রুয়ারি) তাকে একটি মোটরসাইকেল কিনে দেন। নতুন মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ গোমতী নদীর পাড়ে ঘুরতে গিয়েছিল মাফি। রাত ৯টায় আইল্যান্ডে মোটরসাইকেল উল্টে যায়। এতে মাফিসহ তার দুই বন্ধু আহত হয়।

আরও পড়ুন: নটরডেম ছাত্রের পড়াশোনার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী

মাফির বাবা দৈনিক আমাদের কুমিল্লার সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজল জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় দায়িত্বরত চিকিৎসক মাফিকে মৃত ঘোষণা করে। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত হওয়ার বিষয়টি শুনেছি। খোঁজ-খবর নিয়ে বিস্তারিত জানানো হবে।

বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬