রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৭ PM
নূরে আলম

নূরে আলম © সংগৃহীত

রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে নূরে আলম সিদ্দিক (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি টঙ্গীতে ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় বনানী মাছরাঙা টিভি সেন্টারের বিপরীত পাশে রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান নূরে আলম সিদ্দিক। পরে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।’

আরও পড়ুন: হেলিকপ্টারে বর এসে বউ না নিয়েই ফিরে গেলেন

মৃতের দুলাভাই ফরহাদ হোসেন জানান, গতকাল বিকালে নিহত ব্যক্তি টঙ্গীর রুমমেটদের বলে ঢাকার উদ্দেশে বের হয়েছিলেন। তাদের বলেছিলেন, শ্যামলীতে তার দুলাভাইয়ের বাসায় আম্মা আসবে বলে দেখা করতে বেরিয়েছিলেন।

মৃত নূরে আলম সিদ্দিক নওগাঁ জেলার বদলগাছী উপজেলা প্রধান পণ্ডিত গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। তার মায়ের নাম নূর নাহার বেগম। বর্তমানে তিনি টঙ্গী এলাকায় একটি ম্যাচে থাকতেন। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬