হেলিকপ্টারে বর এসে বউ না নিয়েই ফিরে গেলেন

২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩২ PM
হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন বর শাহজালাল মিয়া

হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন বর শাহজালাল মিয়া © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্চারামপুর গ্রামের আলেক মিয়ার ছেলে শাহজালাল মিয়ার সঙ্গে পূর্বধলার কান্দাপাড়া গ্রামের প্রবাসী বাবুল তালুকদারের মেয়ে সানিয়া আক্তারের বিয়ে ঠিক হয় কিছুদিন আগে। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ নির্ধারণ হয় শুক্রবার।

ধুমধামে বিয়ের আয়োজন চলছিল। বর এলেন হেলিকপ্টারে। প্রস্তুত কনেপক্ষ। তবে প্রস্তুত ছিলেন না প্রশাসন। কারণ কনের বিয়ের বয়স হয়নি। তাই বিয়ে না করে মুচলেকা দিয়ে ফিরে গেলেন বর। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নেত্রকোনার পূর্বধলায় জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইউক্রেন পরিস্থিতিতে কী প্রভাব পড়বে বাংলাদেশে?

স্থানীয়রা জানান, বিয়ে উপলক্ষে বিশাল তোরণ ও প্যান্ডেল সাজিয়ে বরপক্ষকে বরণ করতে প্রস্তুত ছিল কনেপক্ষ। হেলিকপ্টারে বর আসার খবরে এলাকার উৎসুক জনতা বিয়েবাড়ির আশপাশে ভিড় করছিলেন। কনের বয়স আঠারো না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বিয়ে বন্ধ করে দেন। ফলে ফিরে যেতে হয় বরপক্ষকে।

এলাকাবাসী জানান, কনে নবম শ্রেণির ছাত্রী হওয়ায় খবর পেয়ে বিয়েবাড়িতে আসেন প্রশাসনের লোকজন। জন্মসনদ যাচাই করে কনে প্রাপ্তবয়স্ক না হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, বাল্যবিয়ে হওয়ায় মুচলেকা নিয়ে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

ফিল্ড অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ১০, আবেদন এইচএসসি পাসেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9