মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ PM
অপহরণকারী চক্রের সদস্যরা

অপহরণকারী চক্রের সদস্যরা © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া লেকের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরী থেকে অপহৃত ব্যবসায়ী হেলাল উদ্দিনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ব্যবসায়িক লেনদেনের ৪ লাখ ৬৯ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে গত ৭ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকা থেকে হেলাল উদ্দিনকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একটি সংঘবদ্ধচক্র। পরদিন তার স্ত্রীকে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেন ভুক্তভোগীর স্ত্রী।

আরও পড়ুন: বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি

পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরসরাইয়ের মহামায়া লেকের ভিতরে বন বিভাগের পরিত্যক্ত কটেজে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ী হেলাল উদ্দিনকে উদ্ধার এবং চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের আরও জানায়, পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে মূলহোতা আবুল হাশেম এক লাখ টাকার বিনিময়ে অন্যদের ভাড়া করে ব্যবসায়ী হেলালকে অপহরণ করান। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬