বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ হারালেন স্কুল ছাত্র

২১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৯ PM
নিহত নয়ন

নিহত নয়ন © সংগৃহীত

নীলফামারীতে মোটর সাইকেলের সাথে অটোবাইকের সংঘর্ষে নয়ন রায় নামের এক স্কুলছাত্র মারা গেছেন । সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরেক মোটর সাইকেল আরোহী সোহেল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অটোবাইকটিকে আটক করা গেলেও চালককে আটক সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

নিহত নয়ন পুলিশ লাইন্স একাডেমির দশম শ্রেণির ছাত্র। সে খোকশাবাড়ী ইউনিয়নের ধুলিয়া গ্রামের মাধব রায়ের ছেলে। অন্যদিকে আহত সোহেল রানা পূর্ব কুখাপাড়ার জিল্লুর রহমানের ছেলে।

আরও পড়ুন: শহীদ মিনারে ছাত্রলীগ নেতাকে মেরে রক্তাক্ত করলেন ছাত্রলীগ নেত্রী

জানা গেছে, নয়ন ও সোহেল দুই বন্ধু সকালে বেপরোয়া গতিতে মোটর সাইকেলযোগে সৈয়দপুরের দিকে যাচ্ছিল তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান নয়ন। স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ বলেন, অটোবাইকটিকে আটক করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬