রাজধানীতে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

রাজধানীতে গলায় ওড়না পেঁচিয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টনে এই ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম মহাম্মদ শামসুদ্দোহা রুহান। নয়াপল্টনের মসজিদ গলি এলাকার ৭৬/ডি নম্বর বাসায় থাকতেন তিনি। রুহান মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় রুহান তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে অনেক ডাকাডাকি করা হলেও ঘরের দরজা না খোলায় সবাই মিলে দরজা ভেঙে ফেলা হয়। এসময় গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখা যায় তাকে।

আরও পড়ুন: ‘আমার স্ত্রী খুবই সুন্দরী, তাকে ফিরে পেতে চাই’ থানায় গিয়ে যুবকের আর্জি

নিহতের ভাই রায়হান বলেন, দরজা ভেঙে রুহানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই আমরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence