ছুটি শেষে বাড়ি ফেরা হলো না নুসরাতের

১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৬ PM
নিহত নুসরাত

নিহত নুসরাত © টিডিসি ফটো

মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে কুমিল্লার নাঙ্গলকোটে অটোরিকশা চাপায় নুসরাত আক্তার(৬) নামে ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

সে উপজেলার পেরিয়া ইসলামিয়া নূরানী মাদ্রাসার ছাত্রী এবং পাশ্ববর্তী যুগিপুকুরিয়া গ্রামের মো: নজরুল ইসলামের মেয়ে। ঘাতক অটোরিকশা চালক একই ইউনিয়নের কৈয়া গ্রামের হেলাল উদ্দীন।

আরও পড়ুন: ‘গুম আতঙ্কে’ দুদক কর্মকর্তা শরিফ

জানা যায়, মাদ্রাসা ছুটির পর বাড়ী ফেরার পথে বেপরোয়া গতিতে আসা অটোরিকশা চাপায় গুরুতর আহত হয় নুসরাত। তাৎক্ষণিক স্থানীয়রা নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার ওসি আ স ম আব্দুন নূর জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close