কেন্দ্রে গেলেই মিলবে টিকা, লাগবে না নিবন্ধন

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৭ PM
করোনার টিকা

করোনার টিকা © সংগৃহীত

করোনার প্রথম ডোজের টিকার জন্য এখন আর নিবন্ধন লাগবে না। ২৬ ফেব্রুয়ারি মধ্যে কেন্দ্রে গেলেই দেয়া হবে টিকা। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। তারা আরও জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি একদিনে এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন এ তথ্য জানানো হয়। বুলেটিনে  স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারির আগ পর্যন্ত প্রথম ডোজের টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে। যাদের জন্মনিবন্ধন ও পাসপোর্ট নেই তারা ২৬ ফেব্রুয়ারির আগে সরাসরি হাসপাতাল ও টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। মোবাইল নম্বরের মাধ্যমে তাদের তথ্য নথিভুক্ত করে টিকা দেওয়া হবে। এমন ব্যক্তিদের একটি কার্ড দেওয়া হবে। এই কার্ডই টিকার প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন- ২৬ ফেব্রুয়ারির পর করোনা টিকার প্রথম ডোজ বন্ধ

তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে ৩টি কেন্দ্র স্থাপন করা হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যরা এসব স্থান নির্ধারণ করবেন। স্কুল, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্যকেন্দ্র হতে পারে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৩টি করে দল থাকবে। সেদিন নির্ধারিত কেন্দ্রের বাইরেও প্রতি উপজেলায় ৫টি, প্রতি জেলায় ২০টি করে ভ্রাম্যমাণ দল থাকবে। ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি জোনে ৩০টি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিটি জোনে ৪০টি, বরিশাল, সিলেট, কুমিল্লা এবং ময়মনসিংহে প্রতিটি জোনে ৬০টি করে এবং খুলনা, রাজশাহী, চট্টগ্রাম এবং রংপুরের প্রতিটি জোনে অতিরিক্ত ২৫টি করে ভ্রাম্যমাণ দল থাকবে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার দলগুলো ৩০০ জন এবং সিটি করপোরেশনের দলগুলো ৫০০ জন করে ব্যক্তিকে টিকা দেবে।

ট্যাগ: করোনা
চাকরির শেষ দিন আর শেষ হলো না প্রধান শিক্ষকের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বরযাত্রীর গাড়ি থেকে ‘অপহৃত’ নববধূ, দিলেন ভিডিও বার্তা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ, বহাল আগের নিয়ম
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মশা নিধনে লাখ লাখ টাকা খরচ, তবু বাড়ছে উপদ্রব
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
কমনওয়েলথ স্কলারশিপে বিনামূল্যে পড়ুন যুক্তরাজ্যে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল হওয়ায় বেতন খুব বেশি বাড়বে, বিষয়টা সে রকম নয়: তথ্য …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬