আজ রাতে জানা যেতে পারে কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৪ PM
শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষাপ্রতিষ্ঠান © সংগৃহীত ছবি

বর্তমানে করোনা সংক্রমণ কমে আসায় চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা করছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির বিষয়ে আজ সিদ্ধান্ত নিতে রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এই বৈঠকে শিক্ষামন্ত্রী সহ শিক্ষা প্রশাসনের কর্তাব্যক্তিরা থাকবেন বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে।

এ নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি গণমাধমকে বলেন, আজ রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে সভা আছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির বিষয়ে আজ রাতেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে কি না, সেটি এখনই বলা যাচ্ছে না।

আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা জুন-জুলাইয়ে আয়োজনের পরিকল্পনা

এদিকে, আজ দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, চলতি মাসেই খুলে দেওয়া হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। পরামর্শক কমিটির সঙ্গে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেওয়া সম্ভব, ততটুকু নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মার্চ করোনার সংক্রমণের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না।

কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মাসে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি এই ছুটি শুরু হয়। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। 

১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence