২২ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল-কলেজ!

১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩০ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ খুলে দেওয়ার আভাস মিলেছে তার কথায়।

শনিবার দুপুরে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স’ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, তিনি বলেছেন, আমরা দেখতে পাচ্ছি করোনাভাইরাসের সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এই হার আরও কমবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে আশা করছি সেটা আর বাড়াতে হবে না।

আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

ডা. দীপু মনি বলেন, করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে রোববার আমাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেটি আরও দুই দিন পরে হবে। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করব।আমরা কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে আগেও বিজ্ঞান সম্মত সিদ্ধান্ত নিয়েছি, সামনেও নেব।

এদিকে ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ খোলার আভাস মিলেছে স্বাস্থ্যমন্ত্রীর কথাতেও। শনিবার দুপুরে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে তিনি জানান, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে কোনো আপত্তি নেই।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষা নিয়ে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় পরিষদ

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। বর্তমানে যেহেতু করোনা সংক্রমণ কমে এসেছে এবং একই সাথে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান টিকার আওতায় এসেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে। এছাড়া সারা বিশ্বেও খুলে দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বাড়ায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। দ্বিতীয় ধাপে এই ছুটি বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। এর আগে দেড় বছর বন্ধ ছিলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬