ফেসবুক বন্ধুর ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৯ AM
ফাইল ছবি

ফাইল ছবি © টিডিসি ফটো

রাজবাড়ীতে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার শওকত শেখ ওরফে সৈকত নামে (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেছে স্কুলছাত্রী।

সৈকতের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী গ্রামে।

ওই ছাত্রী জানায়, সৈকতের সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ওই পরিচয়ের সুত্র ধরে তিনি মোবাইল ফোনে কথাবার্তা বলা শুরু করে। একপর্যায়ে সৈকত ওই ছাত্রীকে অনৈতিক কাজের কথা বলে। তবে তিনি তাতে রাজি হয় না। পাশাপাশি তিনি সৈকতের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

আরও পড়ুন: ভারতে প্রযুক্তিবিদ হতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রুয়েট শিক্ষার্থী

এতে সৈকত ক্ষিপ্ত হয় এবং তার ক্ষতি করার চেষ্টায় লিপ্ত হয়। যার অংশ হিসেবে গত ৩১ জুলাই রাত দেড় টার দিকে তিনি প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘরের বাইরে যায়। এরপর বাথরুম থেকে তিনি ঘরে ফেরার চেষ্টাকালে সৈকত তার মুখ আটকে ধরে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে বললে হত্যা করার হুমকি দেয়।

যে কারণে বিষয়টি তিনি আর কাউকেই বলতে পারেনি। তবে তিনি ক্রমশ নিজেকে গুটিয়ে ফেলে এবং বিষন্ন হয়ে যায়। যা তার পরিবারের সদস্যরা লক্ষ্য করে। তারা এর কারণ জানতে চায়। তখন তিনি বিষয়টি পরিবারের কাছে জানায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই সোহেল রানা জানান, ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। একই সঙ্গে আসামি সৈকতকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ০১ এপ্রিল ২০২৬
স্থানীয় প্রশাসন গুলোতে দলীয় নেতাদের পুনর্বাসন হচ্ছে: রুমী…
  • ০১ এপ্রিল ২০২৬
গণভোট উপেক্ষা বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব
  • ০১ এপ্রিল ২০২৬
বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে : প্রধানম…
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence