প্রেমিকার ফোনে কল দিয়ে প্রেমিকের আত্নহত্যা

১১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০০ PM
প্রতীকী

প্রতীকী © ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় মুনসুর (২২) নামের এক যুবকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেমিকাকে ফোনকলে রেখে যুবক এই আত্মহত্যার কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রাম থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুনসুর ওই এলাকার মৃত মমিন আলী মোল্লার ছেলে।

আরও পড়ুন: শীঘ্রই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: শিক্ষামন্ত্রী

পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বাড়িতে একা ছিলেন মুনসুর। তার মা খালার বাড়িতে ছিলেন। গভীর রাতে স্থানীয় এক নারী তার মাকে ফোন দিয়ে জানান, মুনসুর ঘরে গলায় ফাঁস দিয়েছে, দ্রুত বাড়িতে খোঁজ নিন। মুনসুরের মা বিষয়টি ফোনে স্থানীয়দের জানালে তারা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। সকালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মুনসুরের মামা আবুল কালাম বলেন, মুনসুর বিদেশ যাওয়ার জন্য সব ধরনের কাগজপত্র সম্পাদন শেষে প্রস্তুতি নিচ্ছিলেন। যে মেয়েটি গভীর রাতে তার বোনকে ফোন দিয়েছিলেন তার সঙ্গে মুনসুরের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে ফোন কলে রেখে আত্মহত্যা করেন মুনসুর। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তার কারণ জানা যায়নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

 

 

শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
close