সব আসনে যাত্রী নিয়ে বুধবার থেকে চলবে ট্রেন

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৬ PM
ট্রেন

ট্রেন © সংগৃহীত ছবি

স্বাস্থ্যবিধি মেনে শতভাগ আসনে যাত্রী নিয়ে আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে ট্রেন চলাচল করবে। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার শাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি পালনে কঠোর নজরদারি করে ট্রেন চলাচল করবে। ট্রেন ও স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কড়াকড়ি আরোপ করা হবে। যাত্রীদের মাক্স পরাসহ সব স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। অর্ধেক আসনের অগ্রিম টিকেট আগে বিক্রি হয়ে গেছে, বাকি টিকিটগুলো এখন কাউন্টার ও অনলাইনে পাওয়া যাবে।

আরও পড়ুন: বাংলাকে বহির্বিশ্বের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদেরই

এর আগে বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
close