কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৬ PM
নিহত কলেজছাত্রী

নিহত কলেজছাত্রী © সংগৃহীত

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় জয়া দাস (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘোড়াশাল রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়া দাস উপজেলার জিনারদী ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের তপন দাসের মেয়ে। সে কালিগঞ্জ সেন্ট মেরি গার্লস কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, সকালে নিহত ছাত্রী কানে হেডফোন লাগিয়ে ঘোড়াশাল রেলস্টেশনের রেললাইন দিয়ে হাঁটছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস নামক একটি দ্রুতগামি ট্রেন জয়াকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ও নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা যায়, ওই ছাত্রী কানে মোবাইলের হেডফোন লাগিয়ে অসতর্কভাবে রেললাইন দিয়ে হাঁটায় এই দুর্ঘটনা ঘটে।

সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬