মোটরসাইকেলের সঙ্গে মহিষের গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৪ AM
নিহত এসএসসি পরীক্ষার্থী

নিহত এসএসসি পরীক্ষার্থী © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার ফউগান এলাকায় মোটরসাইকেলের সঙ্গে মহিষের গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত ও অপর এক তরুণ গুরুতর আহত হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শ্রীপুর উপজেলার ফউগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম তোহা খান। সে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী এবং ডুমনী গ্রামের ইয়াকুব আলী খোকার একমাত্র ছেলে। আর সাজ্জাদ একই এলাকার আবুল হোসেনের ছেলে। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবার মোটরসাইকেল নিয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়েছিল তোহা। ঘোরাঘুরি শেষে বন্ধুকে নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল। এ সময় পথের বাঁকে বিপরীত দিক থেকে আসা একটি মহিষের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তোহার মৃত্যু হয়। গুরুতর আহত হয় মোটরসাইকেলে পেছনে থাকা তার বন্ধু সাজ্জাদ। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই)  প্রদীপ কুমার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬