শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি চরমোনাই পীরের

০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৮ PM
বক্তব্যে রাখছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

বক্তব্যে রাখছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম © সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বের সব দেশেই শিক্ষা কার্যক্রম স্বাচ্ছন্দ্যভাবে পরিচালিত হলেও বাংলাদেশে গত দুই বছরের অভিজ্ঞতা থেকে সুপরিকল্পিত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ক্ষতির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। বিকল্প হিসেবে যে অনলাইন ক্লাস ও শিখন ক্লাসের কথা বলা হচ্ছে এর ফলে ধনী-দরিদ্রদের শিক্ষার ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে।

এ সময় তিনি টালবাহানা না করে অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) ইসলামী  ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিশে শুরা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, শিক্ষা নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার। এই অধিকার কুক্ষিগত বা তা থেকে বঞ্চিত করার এখতিয়ার সরকারের নেই। এসময় করোনা পরিস্থিতিকে বর্তমান ক্ষমতাসীন সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করায় শিক্ষা ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরা সভাপতি নূরুল করীম আকরামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিনের সঞ্চালনায় এ সময় কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, মজলিসে শুরা সদস্য ইউসুফ আহমাদ মানসুর, ইবরাহীম হুসাইন মৃধা, নূরুল বশর আজিজী প্রমুখ মজলিসে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।

ছয় মাসের সেমিস্টার শেষ চার মাসে, 'ভমিটিং স্টাডির' দিকে ঝুঁক…
  • ১৮ মার্চ ২০২৬
টানা ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টির আভাস
  • ১৮ মার্চ ২০২৬
ক্যাম্পাসের হলে রোজা পালন, মায়ের কাছে ফেরা-ই যেন স্বস্তি
  • ১৮ মার্চ ২০২৬
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence