বেড়াতে এসে হত্যার শিকার মাদ্রাসাছাত্র

০৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৫ PM
গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। © সংগৃহীত ছবি

বরিশালে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৯ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর রূপাতলীর বসুন্ধরা হাউজিং এর মধ্য থেকে ওই শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. ইয়াসিন বরগুনার বদরপুর দাখিল মাদ্রাসার ছাত্র এবং ঢাকায় কর্মরত ছগির হোসেনের ছেলে। সে নগরীর রূপাতলী সম্পর্কে নানা সিরাজুল ইসলামের বাড়িতে বেড়াতে এসে গতকাল শুক্রবার সকালে নিখোঁজ হয়।

আরও পড়ুন: ছাত্রজীবনেই যে সফটওয়্যারগুলোর কাজ জানা উচিত

ইয়াসিনের পরিবারের সদস্যরা জানান, আজ সকালে বসুন্ধরা হাউজিং এর মধ্যে ইয়াসিনের জবাইকৃত মরদেহ দেখতে পান। পার্শ্ববর্তী মো. জাকিরের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিলো ইয়াসিনের পরিবারের। জাকির ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা অভিযোগ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম ঘটনার স্থান পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, এটি একটি হত্যাকাণ্ড। যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড: গাকৃবি ভ…
  • ১৮ এপ্রিল ২০২৬