মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড: গাকৃবি ভিসি

১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য © সংগৃহীত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল পরীক্ষায় ভালো ফলাফলই জীবনের সাফল্য নির্ধারণ করে না, বরং সততা, ন্যায়পরায়নতা ও সময়ানুবর্তিতার মতো গুণাবলিই একজন মানুষকে সত্যিকারের বড় করে তোলে। 

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাই স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস অর্জন এবং মানবিক মূল্যবোধে আলোকিত হয়ে ভবিষ্যতের পথচলায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ৫৩ জন বিদায়ী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাই স্কুলের প্রধান শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আব্বাস উদ্দিন। 

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। এরপর বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম তুবা বিদায়ী মানপত্র পাঠ করেন। 

পরে বিদায়ী ব্যাচের পক্ষ থেকে মারিয়া সুলতানা অনুভূতিময় বক্তব্য তুলে ধরেন, যেখানে তিনি বিদ্যালয়ের স্মৃতি, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা ও ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করেন যা উপস্থিত সবার মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। এরপর আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ভাইস-চ্যান্সেলর বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন, যেন তাদের ভবিষ্যৎ পথচলায় প্রেরণার প্রতীক হয়ে থাকে।

কেমোথেরাপি নেওয়ার ১১ বছর পর জানা গেল ক্যান্সারই ছিল না সেই …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শ্যামলীর টিবি হাসপাতাল হচ্ছে যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক নেতাদের হাতেই ফিরছে ম্যানেজিং কমিটির সভাপতির পদ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদশ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস সংকট মোকাবিলায় খনন হচ্ছে ১৫০ কূপ: মাহ্দী আমিন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now