দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ PM
মনিরুজ্জামান খন্দকার মনির

মনিরুজ্জামান খন্দকার মনির © টিডিসি ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খন্দকার মনিরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

উপজেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো ওই পত্রে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শবিরোধী কার্যকলাপ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫ নম্বর রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খন্দকার মনিরকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই বহিষ্কারের বিষয়ে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, ‘মনিরুজ্জামান খন্দকার মনিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’

ট্যাগ: বিএনপি
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬