ভোক্তা অধিদপ্তরের নতুন ডিজি সফিকুজ্জামান

০২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৮ PM
এ এইচ এম সফিকুজ্জামান

এ এইচ এম সফিকুজ্জামান © ফাইল ছবি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন এ এইচ এম সফিকুজ্জামান। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা গত ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএলে) যান। এ ছাড়া ওএসডি অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘বিয়ার’ পান করেন ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া সেই আলমগীর!

অন্য আদেশে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে বিদ্যুৎ বিভাগ, বিসিএস প্রশাসন একাডেমি এমডিএস (অতিরিক্ত সচিব) মো. মাহবুব-উল-আলমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এ কে এম শামীম আক্তারকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সেলিমা সুলতানাকে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: আরও দুই সপ্তাহ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি: শিক্ষামন্ত্রী

এছাড়া আরও দুটি আদেশে ১৩ জন যুগ্মসচিবের দপ্তর বদল করা হয়েছে।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close