মুসলিম ছাত্রী অপহরণ, শাঁখা-সিঁদুর পরা অবস্থায় উদ্ধার

৩০ জানুয়ারি ২০২২, ১০:০১ AM
বামে অপহৃত মুসলিম ছাত্রী, ডানে অপহরণকারী বিপ্লব

বামে অপহৃত মুসলিম ছাত্রী, ডানে অপহরণকারী বিপ্লব © সংগৃহীত ছবি

অপহরণের ১৮ দিন পর দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব। কিশোরী মুসলিম হলেও গতকাল শনিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে শাঁখা-সিঁদুর পরা অবস্থায় তাকে উদ্ধার করেন। পঞ্চগড় থেকে অপহরণ হওয়ার বগুড়ার শেরপুর উপজেলার বিনোদপুর (কাশিয়াবালা) এলাকায় তাকে পেয়েছেন র‌্যাব-১২।

ওই সময় অপহরণের অভিযোগে বিল্পব প্রেম (২৭) নামে এক হিন্দু যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার বিপ্লব পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার সোনাহার বাজারপাড়া গ্রামের দিলীপের ছেলে।

গ্রেপ্তার হওয়া এলাকা থেকে জানা যায়, প্রেমের ফাঁদে ফেলে দশম শ্রেণীর ছাত্রীকে নিয়ে পালিয়ে আসে বিপ্লব। বগুড়ায় তার আত্মীয়র বাড়িতে আত্মগোপন করে থাকেন। তবে মেয়েটি মুসলিম ধর্মের হলেও বিষয়টি কাউকে তিনি বুঝতে দেননি। তাকে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী শাঁখা সিঁদুর পরিয়ে রাখা হয়েছিল। বিল্পব প্রেমের স্ত্রীও আছে।

আরও পড়ুন: অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বেশি

র‍্যাব-১২ বগুড়া এক বিজ্ঞপ্তিতে জানায়, ১১ জানুয়ারি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীকে বিকেলে অভিযুক্ত বিপ্লব অপহরণ করে। এরপর থেকে ভুক্তভোগী স্কুলছাত্রীকে নিয়ে অভিযুক্ত বগুড়ার শেরপুরে আত্মগোপনে ছিল।

ঘটনার পর থেকে র‌্যাব বগুড়া ক্যাম্পের গোয়েন্দা দল কয়েকটি আভিযান পরিচালনা করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বিপ্লবকে শেরপুর উপজেলার বিনোদপুর (কাশিয়াবালা) এলাকা থেকে থেকে গ্রেফতার ও ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্ক্রোয়াড্রন লিডার) সোহরাব হোসেন জানান, অভিযুক্তকে দেবিগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এবং আইনি সব প্রক্রিয়া মেনে ভুক্তভোগী ছাত্রীকেও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬