ড্রাইভিং শিখতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর

২৯ জানুয়ারি ২০২২, ০৮:২৫ PM
নিহত ফারজানা আক্তার মুক্তি

নিহত ফারজানা আক্তার মুক্তি © সংগৃহীত

ড্রাইভিং শিখতে গিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় সড়ক দুর্ঘটনায় ফারজানা আক্তার মুক্তি (২১) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৯ জানুয়ারি) সকালের দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফারজানা জেলা শহরের গাইটাল শ্রীধরখিলা এলাকার মো. সালাউদ্দিন আহমেদের মেয়ে। তিনি জেলা শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে চৌদ্দশত এলাকার একটি ফিলিং স্টেশনের পাশে বাসের সঙ্গে প্রশিক্ষণরত প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ড্রাইভিং শিখতে প্রাইভেটকারের চালকের আসনে থাকা ফারজানা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন দু’তিনজন।

সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬