মাগুরায় সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

২৮ জানুয়ারি ২০২২, ০৯:২৯ AM
সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু © সংগৃহীত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক মারা গেছেন। গতকাল রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাকিব বিশ্বাস শহরের স্টেডিয়ামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেডিয়ামপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয় রাকিব বিশ্বাসের মোটরসাইকেলকে। এতে গুরুত্বর আহত হন রাকিব। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধাক্কা দেয়া মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তিন যুবক। তারাও আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম বলেন, স্টেডিয়ামপাড়া এলাকা থেকে মাগুরা-ঝিনাইদহ সড়ক দিয়ে নিজেই মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন প্রধান শিক্ষক আব্দুর রাকিব। এ সময় স্টেডিয়ামপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত আহত হন শিক্ষক আব্দুর রাকিব। তাৎক্ষণিকভাবে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ এখন মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে।

এসএসসিতে যশোর বোর্ডের ১৯ কেন্দ্র বাদ, যোগ হলো নতুন প্রতিষ্ঠ…
  • ০১ এপ্রিল ২০২৬
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence