ছাদ থেকে পড়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

২৭ জানুয়ারি ২০২২, ০৭:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে ওয়ালটার রোড এলাকার একটি সাততলা বাসার ছাদে ঘুড়ি ওড়ানোর সময় নিচে পড়ে সালভি আল-জিহাদ (১০) নামে চতুর্থ শ্রেণীর এক ছাত্র মারা গেছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: ৬ মাসের জন্য টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন তামিম

মৃত জিহাদের খালু মো. মাসুম জানায়, জিহাদ সুত্রাপুর অল্টার রোডে সাত তলা বাসায় বাবা শাহ আলম ও মা জিয়ানমিন আক্তারের সঙ্গে থাকতো। দুই বোন এক ভাইয়ের মধ্যে জিহাদ ছিল ছোট। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো জিহাদ। জিহাদের বাবা শাহআলম স্থানীয় একটি ঢালাই কারখানায় কাজ করেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়।

আরও পড়ুন: যোগদানের আদেশ বোর্ডের, কলেজে ঢুকতে বাধা অধ্যক্ষের

নিহতের মা জেসমিন আক্তার জানান, বিকালে জিহাদ তার সমবয়সী কয়েকজনের সঙ্গে বাসার সাত তলার ছাদে যায়। সেখানে একটি ঘুড়ি ছিঁড়ে এসে ছাদের কার্নিশে বেঁধে ছিল। এই ঘুড়ি আনতে গেলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬