বিএমডিসির নতুন সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান

২২ জানুয়ারি ২০২২, ০১:৫৯ PM
অধ্যাপক ডা. মাহমুদ হাসান

অধ্যাপক ডা. মাহমুদ হাসান © ফাইল ছবি

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান। তিনি বর্তমান সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার স্থলাভিষিক্ত হলেন।

শনিবার (২২ জানুয়ারি) এক জরুরি সভায় অধ্যাপক মাহমুদ হাসানকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

অধ্যাপক মাহমুদ হাসান একজন বাংলাদেশি চিকিৎসক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিনি ২০১৭ সালে সমাজসেবায় একুশে পদক লাভ করেন এবং ২০২১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় অধ্যাপক নিযুক্ত হন।

আরও পড়ুন: মেডিকেল বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কাল

অধ্যাপক হাসান শিক্ষক ও চিকিৎসক হিসাবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ২০১১-২০১৩ সালে দুই বছর মেয়াদে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দুই বার বাংলাদেশ মেডিকেল এসোশিয়েশনের সভাপতি নির্বাচিত হন।

ট্যাগ: মেডিকেল
মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬