পুলিশকে টাকা ছুড়ে মারলেন বিদেশি

২০ জানুয়ারি ২০২২, ১০:১৪ AM
 ট্রাফিক পুলিশের এক সদস্যকে লক্ষ্য করে টাকা ছুড়ে মারছেন এক বিদেশি

ট্রাফিক পুলিশের এক সদস্যকে লক্ষ্য করে টাকা ছুড়ে মারছেন এক বিদেশি © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীনে রাওয়া ক্লাবের সামনে প্রচণ্ড রাগান্বিত হয়ে ট্রাফিক পুলিশের এক সদস্যকে লক্ষ্য করে টাকা ছুড়ে মারছেন এক বিদেশি। এ সময় ওই চীনা নাগরিক কর্তব্যরত ট্রাফিক পুলিশের উদ্দেশ্যে বলেন, ইউ ওয়ান্ট মানি, আই গিভ ইউ দিস (তুমি টাকা চাচ্ছ, আমি তোমাকে টাকা দিচ্ছি)। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীন থাকা রাওয়া ক্লাবের সামনের রাস্তায় গত মঙ্গলবার এ ভিডিও ধারণ করা হয়েছে। এই ঘটনার ভিডিও মঙ্গলবার থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও প্রকৃত ঘটনা জানতে ইতোমধ্যে খোঁজ খবর নিচ্ছে ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগ। ওই বিদেশি চীনের নাগরিক। একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন তিনি। ওই গাড়ি তার অফিসের।

আরও পড়ুন: ৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশ হতে পারে আজ

তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই চীনা নাগরিকের গাড়ি রাওয়া ক্লাবের সামনে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য আটকিয়ে কাগজ চেক করছিলেন। এতে নির্দিষ্ট গন্তব্যে যেতে দেরি হতে থাকায় কোনো একটি পোশাক কারখানায় চাকরি করা ওই চীনা নাগরিক ট্রাফিক পুলিশের দিকে টাকা ছুঁড়ে মারেন।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ বলেন, রাওয়া ক্লাবের সামনে একটি গাড়ি থামিয়ে নথি পরীক্ষা করছিল পুলিশ। ওই গাড়িতে বিদেশি ছিলেন। পুলিশ সদস্যরা গাড়ির চালকের সঙ্গেই কথা বলছিলেন। নথি পরীক্ষায় একটু সময় লাগছিল। ওই বিদেশির হয়তো কোনো মিটিং ছিল। দেরি হওয়ার কারণে তিনি বিরক্ত হন। তার মনে হয়েছে, হয়তো চেক করছে টাকার জন্য। আমরা পরীক্ষা করে দেখেছি, তাঁর সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে কি না, তাঁর কাছে টাকা চাওয়া হয়েছে কি না। এখন পর্যন্ত এ ধরনের তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: দলবাজ শিক্ষকদের আমাদের নেতা হিসেবে কেন নির্বাচন করি?

সাহেদ আল মাসুদ বলেন, তিনি (বিদেশি) বিরক্ত হয়ে যে কাজ করেছেন, তাতে শুধু পুলিশ নয়, দেশের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। কার সমস্যা ছিল, সেটি খুঁজে বের করা হচ্ছে।

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬
কাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৪ জুন ২০২৬