ছেলের পর একই কলেজ থেকে এসএসসি পাস করলেন বাবা

০১ জানুয়ারি ২০২২, ০৯:৫৩ AM
ইউপি সদস্য তপন মন্ডল

ইউপি সদস্য তপন মন্ডল © ফাইল ছবি

ছেলের পর এসএসসি পরীক্ষায় পাস করলেন বাবা। পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ইউপি সদস্য তপন মন্ডল এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৮২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তার ছেলেও এ বছর একই কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। ৩৯ বছর বয়সে এসে তিনি নাজিরপুরের লড়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখা থেকে এসএসসি পাস করেছেন। তিনি ওই ইউনিয়নের ৪নং মালিখালী ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।  

জানা গেছে, তপন মন্ডলের বাড়ি মালিখালী এলাকায়। তার বাবার নাম রবিন মন্ডল। তপন মন্ডলের একমাত্র ছেলে আকাশ মন্ডল নাজিরপুর উপজেলার মাটিভাঙা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। 

আরো পড়ুনঃ ৩ কোটি বইয়ের ঘাটতি নিয়ে নতুন বছর শুরু

নাজিরপুরের লড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাষ কান্তি বিশ্বাস জানান, তপন মন্ডলের কারিগরি শাখা থেকে এসএসসি পাস করেছে।

মালিখালী ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন বাবলু বলেন, ‘প্রথম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। তপন মন্ডল ৪নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন।’

চেয়ারম্যান বলেন, ‘তপন মন্ডল এসএসসি পাস করার পর আমাদের অনেককে মিষ্টি খাইয়েছে। এ ছাড়া আমার বাড়িতেও মিষ্টি পাঠিয়েছেন।’ 

আলাপকালে তপন মন্ডল বলেন, ‘আমার জন্ম ১৯৮৩ সালের ৬ আগস্ট। লেখাপড়ায় বয়স কোনও বিষয় না। এ সাফল্যে আমি খুশি।’

এরপর তিনি হেসে বলেন, ‘আমার ছেলে মাটিভাঙা ডিগ্রি কলেজর ছাত্র। সেও এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে। আকাশ বিজ্ঞান বিভাগে পড়াশুনা করছে।

ট্যাগ: এসএসসি
ঢাবির ফ্যাসিস্ট শিক্ষকদের শাস্তিসহ তিন দাবি সাদা দলের 
  • ০২ জুলাই ২০২৬
রাবি অধ্যাপক এস এম আব্দুছ ছালাম আর নেই
  • ০২ জুলাই ২০২৬
মেসিদের বিপক্ষে লড়াইয়ের আগে যে বার্তা দিলেন কেপ ভার্দে গোলর…
  • ০২ জুলাই ২০২৬
নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার
  • ০২ জুলাই ২০২৬
পলিটেকনিক সভাপতির সাথে সাথে সদস্যপদ মুলতবি হয়েছে মহানগর শিব…
  • ০২ জুলাই ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ইলেকট্রনিকস, পদ ৪০, আবেদ…
  • ০২ জুলাই ২০২৬