লঞ্চে অগ্নিকাণ্ড: এখনো খোঁজ মেলেনি প্রাথমিক শিক্ষিকার

২৫ ডিসেম্বর ২০২১, ১১:১৪ AM
আগুন লাগা লঞ্চের ভেতরের অংশ

আগুন লাগা লঞ্চের ভেতরের অংশ © ফাইল ছবি

সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো খোঁজ পাওয়া যায়নি পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর কিসমত শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহানারা বেগমের (৪২)।

চিকিৎসার জন্য সম্প্রতি তিনি ঢাকায় এসেছিলেন। ঘটনার দিন বরগুনাগামী লঞ্চ অভিযান-১০-এ করে তার স্বামী মো. সেলিম আকনকে নিয়ে বাড়ি ফিরছিলেন।

জাহানারা বেগমের বড় ভাই মো. মুজাফফর হাওলাদার বলেন, আমার বোন ও ভগ্নিপতি চিকিৎসার জন্য কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিলেন। আগুন লাগার সময় ভগ্নিপতি পানিতে ঝাপ দিয়ে বেঁচে গেছেন। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। তবে আমার বোনের এখনো খোঁজ পাইনি।

আরও পড়ুন: ‘আমার দাদারে এনে দাও, আমি কার লগে খেলমু’

উত্তর কিসমত শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিয়া বেগম গণমাধ্যমকে জানান, জাহানারা বেগমের কোনো সন্তান নেই। গত ২১ ডিসেম্বর স্বামীর সাথে চিকিৎসার জন ঢাকায় গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবি ছাত্রীকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেয়ার হুমকি

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এই ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।

ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
close