ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

১১ ডিসেম্বর ২০২১, ১১:০২ AM
ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন

ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন © সংগৃহীত

সারাদেশে শুরু হয়েছে চার দিনব্যাপী ভিটামিন  এ প্লাস ক্যাম্পেইন। প্রতিদিনি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। ক্যাম্পেইনে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের দুই ধরনের ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

আজ শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ (ঢাকা) শিশু হাসপাতাল প্রাঙ্গণে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঢাকায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।

ক্যাম্পেইনে প্রায় ২৩ লাখ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং প্রায় এক কোটি ৮৭ লাখ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সারা দেশে প্রায় এক লাখ ২০ হাজার কেন্দ্রে এই জাতীয় ক্যাম্পেইন চলবে। তবে করোনার কারণে এবার বাস ও রেলস্টেশনগুলোতে ভ্রাম্যমাণ কেন্দ্র পরিচালনা বন্ধ থাকবে।

ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার
  • ১৩ অক্টোবর ২০২৬