স্বামী বদলানো গেলেও প্রতিবেশী বদলানো যায় না : মুক্তিযুদ্ধমন্ত্রী

০৯ ডিসেম্বর ২০২১, ০৯:৪০ PM
আ ক ম মোজাম্মেল হক

আ ক ম মোজাম্মেল হক © ফাইল ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বামী বদলাতে পারবেন কিন্তু প্রতিবেশী বদলাতে পারবেন না। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘মৈত্রীর বন্ধনে সুবর্ণ সম্প্রীতি’ আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ভারত আমাদের এমন প্রতিবেশী, যেখানে আমাদের একদিকে বঙ্গোপসাগর আর তিন দিকে ভারত। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। মুক্তিযুদ্ধের সময়ে ভারত নানাভাবে আমাদের পাশে ছিল। সহযোগিতা করেছে। কিন্তু আমাদের দেশের একটি পক্ষ আছে যারা ভারতের নাম শুনলেই শত্রু  মনে করে। ৭১ সালে শত্রু  মনে করেছে। এখনো শত্রু  মনে করে।’

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে থেকে যে সহযোগিতা করেছে সেগুলো মনে রাখতে হবে। কিন্তু ১৯৭৫ সালের পরে যারা দেশের ক্ষমতায় এসেছেন তারা নানাভাবে ভারতের সঙ্গে বিরোধে জড়িয়েছেন। ভারতের এত অবদান তারা ভুলে গিয়েছে। তারা কখনো বন্ধু হিসেবে মেনে নেয়নি। যারা স্বাধীনতা বিশ্বাস করে না তারাই ভারতের বিরুদ্ধে অপপ্রচার করে। অথচ স্বামী বদলাতে পারবেন কিন্তু প্রতিবেশী বদলাতে পারবেন না।

তিনি বলেন, ‘আমাদের সঠিক ইতিহাস, যা সত্য তা উপলব্ধি করতে হবে। কে বন্ধু কে শত্রু - তা যথাযথভাবে অনুধাবন করতে হবে। আমরা যদি কৃতজ্ঞ হই, তাহলে ভারতের সঙ্গে বন্ধুত্ব চিরস্থায়ী থাকা উচিত। সেটি যেমন প্রতিবেশী হিসেবে, তেমনই একাত্তরে ভারত যে ভূমিকা পালন করেছে তার জন্যও।’

সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য আরমা দত্ত, নিরাপত্তা বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার বক্তব্য দেন।

ট্যাগ: ভারত
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬
অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬
বাল্কহেড চলাচলের জন্য ভেঙে দেওয়া হলো বাঁশের সাঁকো
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯৭৯ সালে ‘জিয়াউর রহমানের হাতে ধানের শীষ’ তুলে দেওয়া নিয়ে য…
  • ১৯ এপ্রিল ২০২৬