ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

০৯ ডিসেম্বর ২০২১, ০৮:৪৩ AM
ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত © ফাইল ফটো

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাথরবোঝাই ডাম্প ট্রাকের চাপায় মুরসালেহিন (৯) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের বাহাদুরকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত মুরসালেহিন কলমাকান্দা উপজেলা সদরের মাইজপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মুরসালেহিন হেঁটে তার বাবার জন্য খাবার নিয়ে কলমাকান্দার ডেইট্টাখালি যাচ্ছিল। সেখানে শিশুটির বাবা শ্রমিকের কাজ করেন। কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বাহাদুরকান্দা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা পাথরবোঝাই একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব হোসেন জানান, নাক, মুখ ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মুরসালেহিনের মৃত্যু হয়। হাসপাতালে আনার কিছুক্ষণ আগেই সে মারা যায়।

এ ব্যাপারে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, শিশু মুরসালেহিনের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে মুরসালেহিনের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close