মুরাদের শিক্ষাটা ছাত্রদল থেকে এসেছে: হানিফ

০৮ ডিসেম্বর ২০২১, ০৩:৪১ PM
মাহাবুবুল আলম হানিফ

মাহাবুবুল আলম হানিফ © সংগৃহীত

ডা. মুরাদ হাসান যা করেছেন তা ছাত্রদল থেকে শিখে এসেছেন। সেখানকার শিক্ষার ফল এটি। বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিক, শেখ হাসিনার প্রকৃত কর্মী এমন আচরণ কখনও করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ।

আজ বুধবার (৮ ডিসেম্বর) ফেনী শহরের পিটিআই স্কুল মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধিদের সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান এক সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। এখন আমার মনে হচ্ছে সে যেসব অসংলগ্ন আচরণ করছে, অনৈতিক আচরণ করছে তা সে ছাত্রদল থেকেই শিখে এসেছে।

তিনি বলেন, বিএনপির নেতা তারেক রহমানও বিভিন্ন সময় এমন আচরণ করেছেন। বিএনপি এসবের রাজনীতিই করে। প্রতিহিংসার রাজনীতি থেকে তারা বের হতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিক শেখ হাসিনার কোন কর্মী থেকে এমন আচরণ আসার কথা না।

হানিফ আরও বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রেসক্লাবের সামনে আন্দোলন করে, দেশব্যাপী অরাজকতা তৈরি করে, কিন্তু রাষ্ট্র্রপতির কাছে ক্ষমা চায় না। ক্ষমা না চাইলে তো কাজ হবে না। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে বিষয়টি হয়তো বিবেচনা করা হতে পারে। রাষ্ট্রপতির কাছে মাফ চাইলে দণ্ড মওকুফ হলে তিনি যেকোনো জায়গায় যেতে পারবেন। দণ্ড স্থগিত করে তাকে বাইরে পাঠানোর সুযোগ নেই। বিএনপি নাটক করছে। খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁঁজি করে রাজনীতি করতে চাইছে। দেশে অনেক উন্নত চিকিৎসা আছে। বেগম খালেদা জিয়া সে চিকিৎসা পাচ্ছে।’

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট হাফেজ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন।

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানে থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্…
  • ০৫ মার্চ ২০২৬
মাটিতে পোঁতা হলো ১০ মণ গরুর মাংস, বিক্রেতাকে জরিমানা
  • ০৫ মার্চ ২০২৬
কলাপাড়ায় ইদ্রিস হত্যা, যুবদল নেতা জহিরুলকে বহিষ্কার
  • ০৫ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে টালমাটাল অর্থনীতি, জরুরি বৈঠকের ডাক দক্ষিণ কোরি…
  • ০৫ মার্চ ২০২৬
আবু সাঈদ হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
  • ০৫ মার্চ ২০২৬
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধিদ…
  • ০৫ মার্চ ২০২৬