ভবন থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

০৮ ডিসেম্বর ২০২১, ১২:০১ PM
ফারহান ইসলাম ফুয়াদ (১৪)

ফারহান ইসলাম ফুয়াদ (১৪) © সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি বাসায থেকে লাফ দিয়ে ফারহান ইসলাম ফুয়াদ (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। তার শরীরে বিভিন্ন জায়গায় পুরাতন জখমের চিহ্ন রয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানিয়েছে, উত্তরা ১২ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ৩১ নম্বর বাড়িতে মা শামীম আরা নীপার সঙ্গে থাকতো ফুয়াদ। তার বাবা শওকত ইসলাম ফাহিম তিন মাস আগে মারা গেছেন। উত্তরা মাইলস্টোন স্কুলের ইংরেজি বিভাগের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে। দুই ভাই-বোনের মধ্যে ছোট ছিল ফুয়াদ।

ফুয়াদের মা নীপা জানান, ফুয়াদের বাবা শওকত জীবিত থাকা অবস্থায় স্বামী-স্ত্রীর মধ্য সম্পর্ক ভালো ছিল না। এটি নিয়ে তাদরের ছেলে ফুয়াদও মানসিক ভাবে ভেঙে পড়ে। সে বিভিন্ন সময় নিজেই তার হাত-পা ব্লেড দিয়ে কাটাকাটি করতো। অনলাইনে বন্ধুদের সঙ্গেও হতাশা প্রকাশ করতো। সবশেষ সকাল সাড়ে ৬টার দিকে সে ওয়াশরুমে যাবে বলে তার রুম থেকে বের হয়। কিছুক্ষণ পরে মা শুনতে পান ভবনের ৭তলা থেকে লাফিয়ে নিচে পড়েছে সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিক্যাল নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিক্যার নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয় ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহে বিভিন্ন জায়গায় পুরাতন কাটা যখম রয়েছে। তার শরীরে বড় ধরনের কোনো আঘাত দেখা যায়নি। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্তের জন্য ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close