মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

০৬ ডিসেম্বর ২০২১, ০৩:১৯ PM
নিহত ওমামা জোয়ার্দার

নিহত ওমামা জোয়ার্দার © সংগৃহীত

কুমিল্লায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওমামা জোয়ার্দার নামে (১৪) এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ ডিসেম্বর) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমামা জোয়ার্দার মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোনটাকা গ্রামের জাহাঙ্গীর জোয়ার্দারের মেয়ে। দুই ভাইয়ের একমাত্র বোন ওমামা। সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দেয় ওমামা।

ওমামার বড় ভাই মামুন জোয়ার্দার জানান, আমাদের পৈতৃক নিবাস মেহেরপুর হলেও আমার পিতার ব্যবসার সুবাদে মা-বাবার সঙ্গে মনোহরগঞ্জ থাকতো বোন ওমামা। জেএসসি পরীক্ষা শেষ হওয়ায় রবিবার আমার সঙ্গে বাইকে করে ঢাকায় বেড়াতে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। আমার বোনটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি বাস তাকে চাপা দিলে মারাত্মক আহতাবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ডাক্তার মৃত ঘোষণা করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬