ছাত্রলীগের সাবেক সভাপতি রিপনের বাবার মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

০৬ ডিসেম্বর ২০২১, ১১:৪৮ AM
পিতার সঙ্গে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন

পিতার সঙ্গে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন © টিডিসি ফটো

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের পিতা এ এফ এম আফজাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৬ ডিসেম্বর) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে তিনি মরহুম এ এফ এম আফজাল হোসেনের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে, এ এফ এম আফজাল হোসেন গতকাল রবিবার (৫ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর এবং তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ওবায়দুল কাদেরের শোক

বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সোমবার এক শোক বিবৃতিতে মাহমুদ হাসান রিপপের পিতা এ এফ এম আফজাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি মরহুম এ এফ এম আফজাল হোসেন-এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ছাত্রলীগের শোক

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের পিতা ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এ এফ এম আফজাল হোসেনের মৃত্যুতে ছাত্রলীগের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

মাহমুদ হাসান রিপনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence