হাফ ভাড়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

০৩ ডিসেম্বর ২০২১, ১২:৫০ AM
হাফ ভাড়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

হাফ ভাড়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন © সংগৃহীত

হাফ ভাড়ার দাবিতে এবার রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। তারা ঢাকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচি থেকে সারাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরসহ আরও বেশকিছু দাবি তুলে ধরা হয়।

শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে রাজশাহী মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা দেশে কার্যকর করা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবি জানান।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এমনিতেই মানুষ দিশেহারা। তার ওপর জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এ অবস্থায় সারাদেশের শিক্ষার্থীদের হাফ ভাড়া চাই। কেবল রাজধানী ঢাকা শহর নয়, শিক্ষানগর খ্যাত এ বিভাগীয় শহর রাজশাহীতেও হাফ ভাড়া কার্যকর করতে হবে। না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে সবাই সড়কে নামবে।

সংগঠনটির রাজশাহী জেলা সভাপতি মোহাম্মদ আলী তোহা, যুব অধিকার পরিষদ মহানগর আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার, ছাত্র অধিকার পরিষদ রাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, সেক্রেটারি মো. নাঈম হোসেনসহ আরও অনেকে এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬