তিন নদীর মোহনা এখন থেকে ‘বঙ্গবন্ধু পার্ক’

০৩ ডিসেম্বর ২০২১, ১২:২২ PM
চাঁদপুরের তিন নদীর মোহনা

চাঁদপুরের তিন নদীর মোহনা © সংগৃহীত

চাঁদপুরের প্রধান পর্যটন স্পট তিন নদীর মোহনায় অবস্থিত বড় স্টেশন মোলহেডকে 'বঙ্গবন্ধু পার্ক' নামে নামকরণের অনুমোদন দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। ট্রাস্টের প্রধান নিবার্হী কর্মকর্তা মাশুরা হোসেনের স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

জানা যায়, গত ৯ জুন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ চাঁদপুরের পর্যটন স্পট মোলহেডের বড় স্টেশন এলাকা 'বঙ্গবন্ধু পার্ক' নামে নামকরণের প্রসঙ্গে অনুমতি আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে গত ২৭ অক্টোবর 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টি'-এর ট্রাস্টি বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং 'বঙ্গবন্ধু পার্ক' নামে নামকরণের অনুমতি প্রদান করা হয়।

এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, চাঁদপুরে যোগদানের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ স্থানটি ‘বঙ্গবন্ধু পার্ক’ নামকরণের জন্য প্রস্তাব করি। যেহেতু বঙ্গবন্ধু বা তার পরিবারের কোনো সদস্যের নামে স্থাপনা তৈরির ক্ষেত্রে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন প্রয়োজন হয় তাই এতদিন নামটি প্রস্তাবনায় ছিল। আশা করছি ১৬ ডিসেম্বরের আগেই নতুন নামের কার্যক্রম চালু করা হবে।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence