পুলিশের বাধার পর ফের মানববন্ধনে শিক্ষার্থীরা

০২ ডিসেম্বর ২০২১, ০২:৪১ PM
ফের মানববন্ধনে শিক্ষার্থীরা

ফের মানববন্ধনে শিক্ষার্থীরা © সংগৃহীত

রাজধানীর রামপুরায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পড়েন। এর ঘণ্টাখানেক পর শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে সড়ক অবরোধ না করে মানববন্ধন শুরু করেন।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে রামপুরা ব্রিজের ওপরে মানববন্ধন করেন তার। মানববন্ধন শুরুর একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কিও হয়। কয়েকজন শিক্ষার্থী পুলিশের বাধা উপেক্ষা করে দাঁড়াতে গেলে নারী পুলিশ সদস্যদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। দুজন শিক্ষার্থীকে ব্রিজ থেকে সরিয়ে বনশ্রী সড়কে নামিয়ে দেয় পুলিশ।

এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি সীমিত করার ঘোষণা দিয়েছিলেন। তবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সীমিত কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন তারা। এসময় তারা সড়কের এক পাশে দাঁড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন, যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের কোনো দাবি সরকার মেনে নেয়নি। সারাদেশে হাফ ভাড়া কার্যকর হয়নি। নিরাপদ হয়নি রাস্তা। তাহলে আমাদের কোনো দাবিটা মেনে নিলো।

তারা আরও বলেন, আমরা আজ রাস্তায় কোনো বিশৃঙ্খলা করার জন্য আসিনি। আমরা গাড়ির কাগজপত্র চেক করার জন্য আসিনি। আমরা আজকে শান্তিপূর্ণ মানববন্ধনের জন্য দাঁড়িয়েছি। কিন্তু শুরুতে পুলিশ আমাদের বাধা দেয়। তবে আমরা আবারও এক হয়ে মানববন্ধন শুরু করেছি।

এ বিষয় রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে রামপুরা ব্রিজের পূর্ব দিকে কিছু শিক্ষার্থী আন্দোলন শুরু করতে যায়। তবে আজ এইচএসসি পরীক্ষার কারণে আমরা তাদের নিরুৎসাহিত করি। এরপর তারা চলে গিয়ে কিছুক্ষণ পর ব্রিজের পশ্চিম দিকে মানববন্ধন শুরু করেছে।

ওসি বলেন, আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের মানববন্ধন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬