নিরাপদ সড়ক আন্দোলন

পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি

০২ ডিসেম্বর ২০২১, ০১:১৫ PM
নিরাপদ সড়ক আন্দোলনের মানববন্ধন করতে বাধাদেয় পুলিশ।

নিরাপদ সড়ক আন্দোলনের মানববন্ধন করতে বাধাদেয় পুলিশ। © সংগৃহীত

পূর্ব ঘোষণা অনুযায়ী রামপুরা ব্রিজের ওপর নিরাপদ সড়ক দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কিও হয়। কয়েকজন শিক্ষার্থী পুলিশের বাধা উপেক্ষা করে দাঁড়াতে গেলে নারী পুলিশ সদস্যদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। দুজন শিক্ষার্থীকে ব্রিজ থেকে সরিয়ে বনশ্রী সড়কে নামিয়ে দেয় পুলিশ। পরে সেখানেই তারা দাঁড়িয়ে প্রতিবাদ করেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত সীমিত কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছিল তারা। এই সময় তারা সড়কের এক পাশে দাঁড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ করবেন, যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে।

সোহাগী শামীমা নামের এক শিক্ষার্থী জানান, পরীক্ষা থাকায় আজকে সড়ক অবরোধ বা যান চলাচলে বাধা দেওয়ার কর্মসূচি ছিল না। কিন্তু পুলিশ আমাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পুলিশ আজ যা করেছে তার প্রতিবাদে আমরা এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে আন্দোলন করব।

এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নুরুল আমিন বলেন, ঢাকার বাইরে থেকে লোকজন এসে এখানে শৃঙ্খলার নষ্ট করতে পারে এমন আশঙ্কা আছে। তাই আমরা এখানে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না।’

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ৯ শিশুর শরীরে হাম সনাক্ত, হাসপাতালে ভর্তি ৫
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence