স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের ৪৪ বছর জেল

০২ ডিসেম্বর ২০২১, ১২:০৮ PM

© প্রতীকী ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শফিকুল ইসলাম নামে এক যুবককে ৪৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় অপর যুবক ছানা মিয়াকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১ ডিসেম্বর) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। ৪৪ বছর সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার কালীনগর গ্রামের বাসিন্দা। ১৪ বছর সাজাপ্রাপ্ত ছানা মিয়া একই উপজেলার হাঁসলিগাঁও গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি গোলাম কিবরিয়া জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শফিকুল ইসলামকে একটি ধারায় যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একটি ধারায় ১৪ বছর কারাদণ্ড দেওয়া হয়। উভয় সাজা একসঙ্গে চলমান থাকবে। আরেক যুবক ছানা মিয়াকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ মে সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার একটি গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী তার চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। আগে থেকে ওত পেতে থাকা শফিকুল ও ছানা মিয়া ওই ছাত্রীকে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। এরপর তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করেন শফিকুল। এ ঘটনায় ২০১৫ সালের ২৪ মে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শফিকুল ও ছানা মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঝিনাইগাতী থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে ঝিনাইগাতী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর শফিকুল ও ছানা মিয়ার নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে আদালত বুধবার বিকেলে ওই রায় দেন।

 

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই প্রাণ হারান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence