ওমরাহ ফেরত মাকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কিশোর

মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওবায়েদ উল্লাহ নামে এক কিশোর নিহত হয়েছে।

মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওবায়েদ উল্লাহ নামে এক কিশোর নিহত হয়েছে। © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাকে নিয়ে বিমানবন্দর থেকে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওবায়েদ উল্লাহ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে মাইক্রোবাসটিতে থাকা তার পরিবারের আরও ৪ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াই টার দিকে লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সংলগ্ন খানদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর ওবায়েদ উল্লাহ কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ঈদগড় গ্রামের শামসুল আলমের পুত্র।

আহতরা হলেন- নিহত কিশোর ওবায়েদ উল্লাহ'র মা ইয়াসমিন আক্তার (৪০), বোন ফাহিমা আক্তার (২১) ফাহিমার স্বামী ইয়াছির আরাফাত (৩৫) এবং অপরজন তার চাচাতো ভাই বলে জানা গেছে।

জানা যায়, কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী বিলে পড়ে গিয়ে উল্টে যায়। এরপর প্রত্যক্ষদর্শীরা ওই মাইক্রোবাসে থাকা যাত্রীদের উদ্ধার করে আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে থাকা কিশোর ওবায়েদ উল্লাহকে মৃত ঘোষণা করেন।

আহত ফাহিমা আক্তার বলেন, আমার মা ইয়াসমিন আক্তার সৌদি আরব থেকে ওমরাহ পালন শেষে বুধবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে আমরা গ্রামের বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন বলেন, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬