মালয়েশিয়ান বিমান তল্লাশিতে কিছু মেলেনি

০২ ডিসেম্বর ২০২১, ০৮:৩৬ AM
মালয়েশিয়ান প্লেনে তল্লাশি

মালয়েশিয়ান প্লেনে তল্লাশি © সংগৃহীত

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি তল্লাশির পর সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। বিমানটিতে তল্লাশি চালায় বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। এতে বোমাজাতীয় কোনো কিছু পাননি তারা।

বুধবার (১ ডিসেম্বর) রাতে ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, বোমা থাকার খবরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের পর সেটিকে নিরাপদ স্থানে নিয়ে তল্লাশি চালানো হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল এই তল্লাশি অভিযান চালায়। তবে এতে কোনো কিছু পাওয়া যায়নি। তবে এখনো সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, একটি তথ্য ছিল সেটা যাচাই করার জন্য মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এখন পর্যন্ত সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি।

এ বিষয়ে মধ্যরাতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে জানা তিনি।

এর আগে, বোমা আতংকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে। বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৩৮ মিনিটে এমএইচ১৯৬ নামের ওই ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় অবতরণ করে।

বোমা থাকার খবর পেয়ে বিমানবন্দরে সন্দেহজনক সার্চিং চালায় কতৃপক্ষ। বিমানবন্দরের যতগুলো এজেন্সি রয়েছে সবগুলো এজেন্সি একযোগে তল্লাশির কাজ করে।

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬