ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে এসে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু

০২ ডিসেম্বর ২০২১, ১২:৪৬ AM

© প্রতীকী ছবি

নাটোরের লালপুরে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বেলা তিনটার দিকে উপজেলার গোপালপুর আজিমনগর রেলস্টেশনে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হেমায়েত উদ্দিন (৬৫)। তার বাড়ি খুলনা শহরের বাগমারা এলাকায়।

লালপুর থানা সূত্রে জানা যায়, নিহত হেমায়েত উদ্দিনের বাড়ি খুলনা শহরের বাগমারা এলাকায়। তিনি খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক।

পুলিশ জানায়, হেমায়েত উদ্দিন নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) ছেলেকে ভর্তি করাতে এসেছিলেন। ভর্তির কাজ শেষে ট্রেনে খুলনায় যাওয়ার জন্য পাশের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে আসেন। স্টেশনে রেললাইন পার হওয়ার সময় তিনি পড়ে যান। এ সময় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চবিতে সাংবাদিকসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের…
  • ১৮ এপ্রিল ২০২৬
ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬