এইচএসসি পরীক্ষার দিন সড়ক অবরোধ না করার ঘোষণা শিক্ষার্থীদের

০১ ডিসেম্বর ২০২১, ০৩:২৫ PM
সড়ক অবরোধ না করার ঘোষণা শিক্ষার্থীদের

সড়ক অবরোধ না করার ঘোষণা শিক্ষার্থীদের © সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসি পরীক্ষার দিন সড়ক অবরোধ করবে না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর রামপুরা ব্রিজে সড়ক অবরোধ কর্মসূচি শেষে আগামীকাল শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আজ বেলা ১১টা থেকে রামপুরা ব্রিজ সহ ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, এইচএসসি পরীক্ষার জন্য বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসুচি পালন করবে। পরীক্ষার কারণে আগামীকাল আর সড়ক অবরোধ করা হবে না। এই মানববন্ধন হবে নিরাপদ সড়কের দাবি ও শিক্ষার্থী মাঈনুদ্দিনের মৃত্যুর প্রতিবাদে। আমাদের কর্সসূচি অব্যাহত থাকবে। পরবর্তী কর্মসূচি আগামীকাল জানিয়ে দেওয়া হবে।

অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শহীদ কলেজের ছাত্র সিফাত সালাম বলেন, আমরা নিরাপদ সড়ক চাই। আর কেউ যাতে গাড়িচাপায় প্রাণ না হারায়, কোনো শিক্ষার্থী যাতে সড়কে পিষ্ট না হয় সেজন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। তবে এইচএসসি পরীক্ষার জন্য আগামীকাল মানববন্ধন কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের যাতে যাতায়াতে কোনো সমস্যা না হয় সেজন্য আমরা সড়ক অবরোধ করবো না। পরীক্ষা শেষ হবার আগেই আমাদের কর্মসূচি শেষ করা হবে।

সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬