জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে ইরাবের শোক

০১ ডিসেম্বর ২০২১, ০১:১৫ PM
জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম

জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম © ফাইল ছবি

জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)। গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) সংগঠনের পক্ষ থেকে ইরাব সভাপতি নিজামুল হক ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমন শোকবাণী দিয়েছেন।

এক শোকবাণীতে ইরাব নেতৃবৃন্দ বলেন, বরেণ্য জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে দেশের শিক্ষা পরিবারের যে ক্ষতি হলো, তা অপূরণীয়। শিক্ষা ও গবেষণা খাতে অনবদ্য অবদানের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন করেছেন জাতির বাতিঘর হিসেবে পরিচিত এই গুণী শিক্ষাবিদ।

অধ্যাপক রফিকুল ইসলাম গতকাল দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইরাব নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬