আজ থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

০১ ডিসেম্বর ২০২১, ০৮:৫২ AM
শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর © ফাইল ফটো

রাজধানীতে আজ থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর হচ্ছে। সকাল ৭টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবে। তবে ছুটির দিনে শিক্ষার্থীদেরও পূর্ণ ভাড়াই দিতে হবে। আবার রাজধানীর বাইরের শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিদিনই পূর্ণ ভাড়া দিতে হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও এমডি এবং সব শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনার পর ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত হয়। তবে হাফ ভাড়া প্রদানের সময় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্যান্য ছুটির সময় শিক্ষর্থীদের হাফ ভাড়া কার্যকর হবে না। এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা মেট্রো এলাকায় কার্যকর থাকবে। কোনোভাবে ঢাকার বাইরে কার্যকর হবে না।

চট্টগ্রাম বা অন্যান্য শহরে কেন হাফ ভাড়া নেওয়া হবে না এমন প্রশ্নে এনায়েত উল্ল্যাহ বলেন, হাফ ভাড়ার এই সিদ্ধান্ত শুধু ঢাকা শহরের জন্য কার্যকর হবে। অন্যান্য শহরের জন্য নয়। কারণ এই দাবি শুধু ঢাকার শিক্ষার্থীদের ছিল।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাদেকুর রহমান হিরু, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল আহমেদ সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

মায়ের দিকে অপলক চেয়ে তারেক রহমান, যে ছবি ছুঁয়ে গেল নেটিজেনদ…
  • ০২ মে ২০২৬
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
  • ০২ মে ২০২৬
পে স্কেলের বাস্তবায়ন চেয়ে ঢাকায় কর্মসূচির ঘোষণা সরকারি কর্ম…
  • ০২ মে ২০২৬
গোপালগঞ্জে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
  • ০২ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের বি১-বি২ ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ঢাকার মা…
  • ০২ মে ২০২৬
মিরপুরে আবহাওয়াই কি হবে বড় প্রতিপক্ষ?
  • ০২ মে ২০২৬