সমুদ্রে গোসলে নেমে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

মানচিত্র

মানচিত্র © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. মেহরাজ হোসেন (২১) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) বিকেল ৫টার দিকে সৈকতের পাশে ফেরিঘাট এলাকায় পানির তীব্র স্রোতে তলিয়ে যান মেহরাজ।

নিহত মেহেরাজ চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ী এলাকার মোশাররফ হোসেনের ছেলে। নগরীর এমইএস কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তার বন্ধু সাব্বির আরমানসহ বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে বেড়াতে যান। এ সময় সাব্বিরসহ সমুদ্রে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে হঠাৎ তীব্র স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন ও সাব্বিরকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

মেহেরাজকে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয়। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সমুদ্রে ভেসে যাওয়া একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা যায়।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. রাসেল বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই শিক্ষার্থীর লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬